গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বাইডেনের দ্রুত আরোগ্য কামনা মোদির

    বাইডেনের দ্রুত আরোগ্য কামনা মোদির

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মারণ রোগ ক্যানসার ছড়িয়ে পড়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে। প্রস্টেট ক্যানসার দানা বাঁধলেও তা শরীরের সমস্ত হাড় বা বোনসে ছড়িয়ে পড়েছে।

    মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়। এই খবর প্রকাশ্যে আসতেই বাইডেনের আরোগ্য কামনা করছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সুস্থতা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উল্লেখ্য ২০২৩ সালেও ত্বকের ক্যানসার হয়েছিল বাইডেনের। তবে সেবার অস্ত্রোপচার করে তা সারিয়ে তোলা হয়। কিন্তু এবার বাইডেনের দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মূত্রত্যাগে কিছু সমস্যা দেখা দিয়েছিল তাঁর।তারপরেই একটি প্রস্টেট নডিউল পাওয়া যায় বাইডেনের দেহে। আপাতত দেহে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।কীভাবে আরও উন্নতমানের চিকিৎসা করানো যায়, সেই নিয়ে আলোচনা করছে বাইডেন পরিবার।জানা গিয়েছে, গ্লিসন স্কোরের নিরিখে ৯-এ পৌঁছে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ক্যানসার।মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, এই স্কোর ১০ হলেই তা অত্যন্ত গুরুতর।এই খবরে দুঃখপ্রকাশ করেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যের কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের শুভ কামনা ওঁর সঙ্গে রয়েছে। আমরা জিল বাইডেন ও গোটা পরিবারের পাশে রয়েছি। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

    প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার কথা জেনে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।