গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী, জোড়া কর্মসূচিও   

    পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী, জোড়া কর্মসূচিও   

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অপারেশন সিঁদুর-র পর বৃহস্পতিবার জোড়া কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর হঠাৎ সফর ঘিরে এমনিতেই উত্তরবঙ্গ বিজেপিতে উৎসাহ তুঙ্গে।
    বিজেপি সূত্রে প্রধানমন্ত্রীর যে সফরসূচি জানা যাচ্ছে, সেই অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় বাগডোগরা বিমানঘাঁটিতে নামবে নরেন্দ্র মোদীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী রওনা দেবেন সিকিমে। তিন দিক দিয়ে চিন পরিবেষ্টিত পাহাড়ি রাজ্য সিকিম এখন ভারতভুক্তির ৫০ বছর উদ্‌যাপন করছে। সিকিমে তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচনও করবেন। তার পরে হেলিকপ্টারেই দুপুর ২টো নাগাদ পৌঁছবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন তিনি। দুপুর ২টো ১৫ নাগাদ সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন।
    ৩টে নাগাদ জনসভার মঞ্চে পৌঁছবেন নরেন্দ্র মোদী। প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর জনসভার যাবতীয় ব্যবস্থাপনা দেখভাল করছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা।