
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রধানমন্ত্রীর কুয়েত সফর নিয়ে এই কথাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
শুক্রবার বিদেশমন্ত্রকের সচিব অরুণ কুমার চ্যাটার্জি জানিয়েছেন, শনিবার ও রবিবার কুয়েত সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৩ বছরের মধ্যে এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর কুয়েত সফর। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র আমন্ত্রণে সেই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রী মোদী কুয়েতের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
তিনি কুয়েতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানিয়েছেন, এই সফর ভারত ও কুয়েতের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও সসংহত করবে।
