
গো ব্যাক মোদী স্লোগান দিলেও, অখচ গো ব্যাক অনুপ্রবেশকারী বলে না। তাহেরপুরের সভায় অডিও বার্তায় তৃণমূলের এসআইআর বিরোধিতা নিয়ে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী।
কুয়াশার কারণে রানাঘাটে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার। দৃশ্যমানতার কারণে বাধ্য হয়ে কলকাতায় ফিরছেন তিনি। এরপর বিমানবন্দরের লাউঞ্চ থেকেই তাহেরপুরের জনসভায় অডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তৃণমূলের স্নেহধন্য। তাই তাঁদেরকে বাঁচাতে পশ্চিমবঙ্গে এসআইআর-র বিরোধিতা করছে তৃণমূল।
অনুপ্রবেশকারীদের তৃণমূলই যে মদতদাতা সেকথাও কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় স্পষ্ট হয়েছে।
