
কুয়েতে পৌঁছে মনে হচ্ছে ছোট ভারতবর্ষে এসেছেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা হালা মোদী নামক এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্কের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, যে দুটি দেশ শুধু কূটনীতির মাধ্যমে নয়, হৃদয় দিয়েও সংযুক্ত। ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্ক সভ্যতার, সমুদ্রের, বাণিজ্যের। ভারত ও কুয়েত আরব সাগরের দুই তীরে অবস্থিত। তবে,শুধু কূটনীতি নয়, হৃদয় দিয়েও যুক্ত। শুধু ভারতের বর্তমান নয়, ভারতের অতীতও দু’দেশের সংস্কৃতিকে সংযুক্ত করে।
প্রধানমন্ত্রীর আরও মন্তব্য, দু’দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতার কথা তুলে ধরেছেন এবং মহাকাশ, স্টার্টআপ ইকোসিস্টেম এবং প্রযুক্তিতে ভারত-কুয়েতের অর্জনগুলি তুলে ধরেছেন।
