
তাঁর সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা সবথেকে বেশি সুনিশ্চিত করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ারই তাঁর সরকারের মূল লক্ষ্য।
দিল্লির বিজ্ঞান নভকর মহামন্ত্র দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জৈনদের এই আধ্যাত্মিক পরম্পরার প্রতি প্রধানমন্ত্রী যে গভীর শ্রদ্ধা রয়েছে, তা দেখা গিয়েছে এদিন। খালি পায়ে সাধারণের সঙ্গেই বসে পড়েন প্রধানমন্ত্রী। অনষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর বিশ্বাসের কেন্দ্র নভকর মহামন্ত্র। উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে নভকর মহামন্ত্রের যোগসূত্র রয়েছে।
তাঁর আরও সংযোজন, উন্নত ভারত মানে উন্নতি এবং ঐতিহ্যকে বহন করা। এমন ভারত যে থামবে না। ভারত শিখর স্পর্শ করবে কিন্তু, শিকড়কে ভুলে যাবে না।
