গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, নারী নিরাপত্তা খোঁচা মোদীর

    বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, নারী নিরাপত্তা খোঁচা মোদীর

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স

    মেয়েদের বলতে হয় বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। গোদা বাংলাতে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    ব্রিগেডের সভা থেকে নরেন্দ্র মোদী টেনে এনেছেন সন্দেশখালি থেকে আর জি করের প্রসঙ্গ। অভিযোগ করেছেন অপরাধীদের আড়াল করাই এ রাজ্যের সরকারের কাছে সহজাত হয়ে দাঁড়িয়েছে। তাঁর কথায় গুন্ডা, মাফিয়াদের নিজের দলে টেনে নিয়েছে তৃণমূল। অপরাধীদের বাঁচানোর পূর্ণ চেষ্টা করা হয় এখানে। তৃণমূলের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বামেদের হঠিয়ে অনেক আশায় বাংলার মান্য তৃণমূলকে এনেছিলেন।

    কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে বাংলার মা নিঃশ্ব, মাটি লুন্ঠিত আর মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন।