
ব্রিগেডের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণের রাজনীতি নিয়ে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধানের শপথ নিয়ে কি করে বলছেন একটি সম্প্রদায় জোট বাধলে রোখা যাবে না। তৃণমূলকে আক্রমণ করে তিনি আরও বলেছেন এঁরা এসআইআর-র বিরোধিতা করেছে।
যাতে অনুপ্রবেশকারী ভোটার লিস্টে থাকে। যাঁরা মারা গিয়েছেন তাঁদেরকেও ভোটার লিস্টে রাখতে চায়। অথচ উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দিতে বাধা দেয় তৃণমূল। ডেমোগ্রাফি বদলে বাংলাকে অসুরক্ষিত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে আরও আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেছেন এখনও তো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। একটা সম্প্রদায় জোট বাধলে কোটি কোটি বাঙালি খুন হবেন বলছেন। সংবিধানের শপথ নিয়ে এমন কথা তার মুখে শোভা পায় না।
ব্রিগেডের সভা থেকে প্রশ্ন তুলেছেন এরা কারা। যাঁরা এমন কথা বলতে পারেন। এসআইআর-র বিরোধিতায় ধর্মতলার ধর্নামঞ্চ থেকে সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃণমূল আছে বলে সবাই ঠিক আছে। সরে গেলে কোনও কমিউনিটি যদি জোট বাধে এক সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে।









