
লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্গিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি।
সেই বিতর্কে বাংলায় এসে সাবধানী প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে এসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলার ভ্রান্তি শুধরে নিয়েছেন তিনি। বাংলা এবং বাংলা ভাষা চিরকাল ভারতের সংস্কৃতিতে সমন্ধ করে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন বন্দে মাতরম গান তার অন্যতম নিদর্শন। সেই সূত্রেই প্রধানমন্ত্রী বলেছেন এই মাটি দেশকে দিয়েছে বঙ্কিমবাবুর মত মহান ঋষিকে। যিনি পরাধীন ভারতে বন্দে মাতরমের মাধ্যমে নতুন চেতনার জন্ম দিয়েছিলেন। প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন বলে রাজ্যে এসে ভুল শুধরে নিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলাতে পারবেন কি, প্রশ্ন তুলেছে তৃণমূল।
মন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন বাংলা বললেই বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি কি প্রধানমন্ত্রী বদলাতে পারবেন।
