আলিঙ্গনে মোদীকে ফ্রান্সে স্বাগত প্রেসিডেন্ট মাকরের

0
139
ছবি সৌজন্যে : এক্স
প্যারিসে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনায় ভেসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছে রেড কার্পেট ধরে এগিয়ে চলার সময় তাঁকে সেনাবাহিনীর গার্ড অব অনার জানানো হয়।
প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে দেখতে তেরঙ্গা হাতে পথের দুপাশে বৃষ্টির মধ্যেই ভিড় জমান। তাঁদের সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের আগে আয়োজিত নৈশভোজে ভারতীয় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর। এরপরই সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লেখেন, প্যারিসে বন্ধু তথা মাকরের সঙ্গে দেখা করে অত্যন্ত খুশি। প্যারিসের নৈশভোজে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথোপকথন হয় প্রধানমন্ত্রীর। দু’দিনের ফ্রান্স সফর শেষে বুধবারই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদী।
সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ফ্রান্সে এআই সম্মেলনের মূল লক্ষ্য কৃত্রিম প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।