
নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গী জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কুয়ালালামপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী।
নেতাজির আজাদ হিন্দ ফৌজের অন্যতম সদস্য ছিলেন জয়রাজ। স্বাধীনতা সংগ্রামে বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দু’দিনের সফরে শনিবার মালয়েশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। মালয়েশিয়া সফরের শেষ পর্বে আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সদস্য জয়রাজের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামে তাঁর অভিজ্ঞতার কথা শোনেন প্রধানমন্ত্রী।
পরে এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, আইএনএ -র প্রবীণ সদস্য জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করাটা তাঁর কাছে এক বিশেষ অভিজ্ঞতা। তিনি অত্যন্ত সাহসী এবং জীবনে অনেক আত্মত্যাগ করেছেন।
