গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National প্রথমবার মোদীর সঙ্গে কথা বললেন সুশীলা

    প্রথমবার মোদীর সঙ্গে কথা বললেন সুশীলা

    0
    58
    ছবি সৌজন্যে : এক্স
    নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন সুশীলা কার্কি। সূত্রের খবর, নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী সমবেদনা প্রকাশ করেছেন।
    পাশাপাশি, কুরসি প্রাপ্তির জন্য সুশীলাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি তাঁকে সমবেদনা জানাচ্ছেন। একইসঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করার জন্য ভারত যে তাঁর পাশে সবসময় রয়েছে, সেকথাও ব্যক্ত করেছেন।
    আগামিকাল নেপালের জাতীয় দিবস। সেই উপলক্ষে অন্তবর্তী প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে শুভেচ্ছা। জেন জি বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের চারদিন পর দেশটির দায়িত্বভার উঠেছে সুশীলা কার্কির কাঁধে।