আম্বেডকরকে কংগ্রেসের অপমান ভোলার নয় : মোদী

0
173
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিআর আম্বেডকরকে অপমান করা কংগ্রেসের কালো অধ্যায়কে রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ ফাঁস করেছেন। এক্স পোস্টে কংগ্রেসকে নিশানা করে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর তাঁর বক্তব্য, যদি কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকোবে, তা হলে তারা ভুল করছে। বিশেষত, বিআর আম্বেডকরকে তারা যা অপমান করেছে, তা ভোলার নয়।মোদীর কথায়, ভারতের মানুষ বার বার দেখেছে যে, কী ভাবে একটি পরিবারতান্ত্রিক দল বিআর আম্বেডকরের উত্তরাধিকারকে মুছে ফেলার এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে অপমান করার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশলে লিপ্ত হয়েছে। কংগ্রেস এমন একটা দল, যারা বিআর আম্বেডকরকে ভারতরত্ন দেয়নি। তার পরই মোদী জানিয়েছেন, তাঁর সরকার আম্বেডকরের স্বপ্নপূরণে কী কী পদক্ষেপ করেছে।
মোদীর অভিযোগ, বিআর আম্বেডকরকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। এমনকি সংসদে সেন্ট্রাল হলে বিআর আম্বেডকরের প্রতিকৃতি বসাতে বাধা দেয় কংগ্রেস।