জাপানে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
117
ছবি সৌজন্যে : এক্স
জাপান সফরের দ্বিতীয় দিনে সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও থেকে তাঁরা রওনা দেন সেনদাই শহরের উদ্দেশ্যে। যাত্রাপথে দু’জনেই পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির আধুনিক বুলেট ট্রেন পরিষেবা ও এর উন্নত প্রযুক্তি ঘুরে দেখেন।
শিগেরু ইশিবা তাঁর এক্স হ্যান্ডেলে এই বিশেষ সফরের ছবি ভাগ করে নিয়ে লিখেছেন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেনদাই যাচ্ছে। গত রাত থেকে আজ পর্যন্ত তাঁর সঙ্গে কাটাচ্ছি সময়। ছবিতে দেখা যায় দুই প্রধানমন্ত্রী একসঙ্গে বুলেট ট্রেনের কামরায় বসে আছেন।
ট্রেন সফরের আগে নরেন্দ্র মোদী দেখা করেন বর্তমানে জাপানে প্রশিক্ষণরত একাধিক ভারতীয় ট্রেন চালকের সঙ্গে। তাঁরা নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান এবং একসঙ্গে ছবি তোলেন। ভবিষ্যতের ভারতীয় বুলেট ট্রেন পরিষেবার জন্য এই চালকরা জাপানে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন।