গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International শুল্ক : ট্রাম্প-র বিরোধিতা করে ভারতের পাশে রাশিয়া

    শুল্ক : ট্রাম্প-র বিরোধিতা করে ভারতের পাশে রাশিয়া

    0
    71
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ক্রেমলিনের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, সার্বভৌম কোনও দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে।
    প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাড়তি ২৫ শতাংশের ফলে আগামী ২৭ অগাস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা হলে দেশগুলির উপর আরও অনেক বিধিনিষেধ আরোপ করা হবে।
    ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের অনেক বিবৃতির কথা শুনেছেন, যেগুলি আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছেন না।