গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান : প্রধানমন্ত্রী 

    ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান : প্রধানমন্ত্রী 

    0
    151
    Pakistan has not learned from history  PM
    Pakistan has not learned from history PM
    ইতিহাস থেকে কোনও শিক্ষাই নেয়নি পাকিস্তান। কার্গিল বিজয় দিবসে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    শুক্রবার আড়াই দশক আগে নিয়ন্ত্রণরেখা পার হয়ে হামলাকারী ইসলামাবাদ উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান যখনই কোনও বেপরোয়া কাজ করেছে, তখনই পরাজয়ের মুখোমুখি হয়েছে। তারা ইতিহাস থেকে কোনও শিক্ষাই নেয়নি। সফল হবে না জেনেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে নিরন্তর ছায়াযুদ্ধ চালাচ্ছে। তিনি সন্ত্রাসবাদের প্রভুদের বলবেন, তাদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেবে ভারত। লাদাখ বা জম্মু-কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। প্রধানমন্ত্রীর কথায়, লাদাখ হোক বা জম্মু-কাশ্মীর, কেন্দ্রীয় সরকার উন্নয়ন চালিয়ে যাব। ৫ আগস্ট, ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পরে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে।