আপ যমুনাতেই ডুববে, নিশানা মোদীর

0
148
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দিল্লি বিধানসভা ভোটে আপ-র সলিল সমাধি যমুনা নদীতেই হবে। এভাবেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে চরম কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আম আদমি পার্টির উদ্দেশে তীব্র সমালোচনা করে বলেছেন, আপ বলছে হরিয়ানা নাকি যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছে। এত বড় মিথ্যাচার। হরিয়ানার পাঠানো জল মানুষ খায়। গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীও সেটাই খাচ্ছে। এই অনাচারীদের এবার দিল্লি শাস্তি দেবেই। মোদী-র মন্তব্য, দিল্লি বলছে, আপদের’র অজুহাত আর চলবে না, মিথ্যে প্রতিশ্রুতি আর চলবে না। লুটপাট ও মিথ্যার দিন শেষ। মানুষ চায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার-যারা গরিবদের জন্য ঘর তৈরি করবে, দিল্লির আধুনিকীকরণ করবে, প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেবে এবং ট্যাঙ্কার মাফিয়াদের কবল থেকে মুক্তি দেবে।
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, আপদ গঙ্গা-যমুনা পরিষ্কারের নামে ভোট চেয়েছিল, আর এখন নির্লজ্জের মতো বলছে, এতে ভোট মেলে না। তাঁর কথায়, ৫ ফেব্রুয়ারি আপদা বিদায় নেবে, বিজেপি আসবে।