
জনসভায় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তারপরই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রে খবর, ফোনে মল্লিকার্জুন খাড়্গেকে শরীরের প্রতি নজর রাখতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন মল্লিকার্জুন খাড়্গে। পরে আবার বক্তৃতা দেন কংগ্রেস সভাপতি। ওই জনসভার পর কাঠুয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় খাড়্গেকে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্ক খাড়্গে বলেন, জনসভায় বক্তব্য রাখার সময় সামান্য অসুস্থতা বোধ করেন কংগ্রেস সভাপতি। রক্তচাপ সামান্য কম রয়েছে। তাছাড়া তিনি ঠিক রয়েছেন।
