
ইতালির মুক্তি দিবসে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুনে জি৭ সামিটে আমন্ত্রণ জানানোর জন্য ইতালির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন সেই কথা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা হয়েছে। ইতালির মুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। জি৭ সামিট রয়েছে জুনে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন। ভারতের জি২০ অধিবেশনে আলোচিত বিভিন্ন বিষয় জি৭-এ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়েছে।পাশাপাশি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথাও হয়েছে দু’দেশের প্রধানের মধ্যে।এর আগে সিওপি২৮ সম্মেলনে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনির। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তাদের দেখা হয়। তার আগে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনেও যোগ দিতে এসেছিলেন জর্জিয়া মেলোনি।








