গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk রাশিয়া-অস্ট্রিয়া সফর নিয়ে উচ্ছ্বসিত মোদী 

    রাশিয়া-অস্ট্রিয়া সফর নিয়ে উচ্ছ্বসিত মোদী 

    0
    144
    Modi excited about Russia Austria visit
    Modi excited about Russia Austria visit
     ইউক্রেন যুদ্ধ আবহে রাশিয়া-অস্ট্রিয়া সফরকে ঐতিহাসিক বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ থেকে ১০ জুলাই রাশিয়া ও অস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী।
    তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত রাশিয়া-অস্ট্রিয়া দুদেশই।৪১ বছর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে অস্ট্রিয়া যাবেন নরেন্দ্র মোদী। তাই কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বন্ধুত্ব আরও মজবুত করতে প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা পাঠিয়েছে মস্কো ও ভিয়েনা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মস্কোয় প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান হবে তা ব্যাপক সাড়া ফেলবে। বিভিন্ন বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হবে। অন্যদিকে অস্ট্রিয়া চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন, অস্ট্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য খুবই উচ্ছ্বসিত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতা ভিয়েনায় পা রাখবেন।এরপরেই কার্ল নেহামারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অস্ট্রিয়ায় ঐতিহাসিক সফরে যেতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি দুদেশের মধ্যে বন্ধন মজবুত এবং সহযোগিতার নতুন উপায় খুঁজতে আলোচনার অপেক্ষায় রয়েছেন।