গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে যাবেন প্রধানমন্ত্রী

0
86
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
চিনের তিয়ানজিন শহরে আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এসসিও বৈঠকে যোগ দিতে চিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ সালে লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরে এই প্রথমবার সেদেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এস আগে এসসিও-র প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীদের পৃথক সম্মেলন হয়েছে। প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উভয়েই সেই সম্মেলনের জন চিন সফরে গিয়েছিলেন।
প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে সন্ত্রাসবাদের প্রসঙ্গে নাম না করে পাকিস্তানকে নিশান করে এসেছেন রাজনাথ। এবার রাষ্ট্রনেতাদের সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত থাকলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও কড়া বার্তা দেন কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে।