
টোকিয়োয় বন্দুক ধোঁকা দিয়েছিল, এবার সেই শোধ তুলেছ।প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতার পরেই মনু ভাকেরকে ফোনে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পদক জয়ের পরেই মনু ভাকরের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন,মনু ভাকরের জয়ের খবর শুনে খুব আনন্দ পেয়েছেন। এক পয়েন্টের জন্য তাঁর রুপো হাতছাড়া হযেছে। কিন্তু তারপরেও দেশকে গর্বিত করেছ। অলিম্পিক্স থেকে প্রথম মহিলা শুটার হিসাবে তিনি দেশে পদক নিয়ে এসেছেন। এই কৃতিত্ব কম নয়।প্রধানমন্ত্রী বলেছেন, টোকিয়ো অলিম্পিক্সে বন্দুক মনু ভাকেরকে ধোঁকা দিয়েছিল। এবার মনু ভাকের সেই শোধ নিয়েছে।প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে তিনি কতটা খুশি তা মনু ভাকেরের মুখ দেখে বোঝা যাচ্ছিল। তাঁকে ফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মনু ভাকেরের কাছে আরও পদকের আবদার করেছেন।বলেছেন, তিনি নিশ্চিত পরের ইভেন্টগুলোতেও ভাল করবে মনু ভাকের। সবে শুরু হয়েছে। এই জয় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে। পরের ইভেন্টে ভাল করলে দেশ মনু ভাকেরকে নিয়ে আরও গর্ব করবে।









