গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মহাকুম্ভের সঙ্গমঘাটে পুণ্যস্নান মোদীর 

    মহাকুম্ভের সঙ্গমঘাটে পুণ্যস্নান মোদীর 

    0
    363
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে ভোটের দিনেই প্রয়াগরাজের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমস্থলে পুণ্যস্নান সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট।
    রুদ্রাক্ষের মালাও ছিল তাঁর হাতে। পুণ্যস্নানের পর গঙ্গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করতে দেখা গিয়েছে। স্নান শেষে কুম্ভে আগত সাধু-সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী।কুম্ভস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করেছেন প্রধানমন্ত্রী।
    তাঁর এই প্রয়াগরাজ সফরের আগেই প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তীর্থস্থানগুলোতে পরিকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ করছেন তিনি।