এডিবি-আইএমএফ-র দু’মুখো নীতি : মোদী 

0
94
ছবি সৌজন্যে : এক্স

সন্ত্রাসবাদ ইস্যুতে আবারও পাকিস্তানকে লক্ষ্য করে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে ঋণ মঞ্জুর করায় নাম না করে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড বা আইএমএফ এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি-কে কার্যত তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি জি-৭ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরোধিতা এবং সন্ত্রাসবাদের মদতদাতাকে পুরস্কৃত করার যে নীতি নেওয়া হচ্ছে তা কোনও অবস্থায় সমর্থন করা যায় না। তাঁর কথায়, বিশ্বশান্তি ও উন্নতির লক্ষ্যে পরিকল্পনা এবং নীতি স্পষ্ট হওয়া উচিত। যদি, কোনও দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে, সেক্ষেত্রে সন্ত্রাসের সমর্থককে তার মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, আইএমএফ, এডিবি-র মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর দু’রকম নীতি থাকা উচিত নয়।

একদিকে নিষেধাজ্ঞা আরোপ অন্যদিকে প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন যোগাচ্ছে যাঁরা তাঁদের পুরস্কার এই দু’ধরণের নীতি একসঙ্গে চলতে পারে না। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানকে সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে আইএমএফ এবং আন্তর্জাতিক মঞ্চে ভারত আপত্তি জানানো সত্ত্বেও এডিবি পাকিস্তানকে ছ’হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে।