লোহরি-সংক্রান্তিতে সাধারণ মানুষের মাঝে মোদী

0
106
ছবি সৌজন্যে : এক্স

সব সময়ই সাধারণ মানুষের মাঝে মিশে যান তিনি। কখনও যুবকদের সঙ্গে ৬ ঘণ্টা কাটান। উৎসবেও মেতে ওঠেন সাধারণ মানুষের সঙ্গে। এবারও সেই ছবিই দেখা গিয়েছে দিল্লিতে।

 

দিল্লির নারাইনা গ্রামে লোহরি উৎসবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁকে দেখে মোদী, মোদী স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী তাদের গ্রামে আসায়, তাঁরা যে যারপরনাই খুশি, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আনন্দাশ্রু দেখা গিয়েছে কারও চোখে। এক নাবালকের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে। এরপর লোহরি উৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর ভারত-সহ বহু জায়গার মানুষের কাছে লোহরির বিশেষ তাৎপর্য রয়েছে। এটা আশার প্রতীক।

 

কৃষি ও কৃষকদের সঙ্গে যোগ রয়েছে এই উৎসবের। সবাইকে লোহরির শুভেচ্ছা।নারাইনা গ্রামে যাওয়ার কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির দিল্লির বাড়িতে পোঙ্গল এবং সংক্রান্তি পালনেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।