গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National শহিদ ভগৎ সিং, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

    শহিদ ভগৎ সিং, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ১২৬ তম মন কি বাত-এ শহিদ ভগৎ সিং এবং লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগৎ সিংকে স্মরণ করে বলেছেন, ভগৎ সিং প্রতিটি ভারতীয়ের, বিশেষ করে যুবকদের কাছে বিরাট অনুপ্রেরণা।
    দেশসেবা করতে গিয়ে তিনি যে সাহস দেখিয়েছিলেন, তা সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, ভগৎ সিং ফাঁসির আগে ব্রিটিশদেরকে চিঠি লিখে জীবন শেষ করার অনুরোধ করেছিলেন, এ কথা ভারতবাসী কোনওদিন ভুলবে না। প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী স্মরণ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, লতা দিদির গান মানুষের আবেগকে স্পন্দিত করে। দেশাত্মবোধক গানগুলি বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে।
    তাঁর সঙ্গে লতা দিদির বিশেষ সম্পর্ক ছিল, প্রতি বছর তিনি রাখি পাঠাতেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী। জ্যোতি কলস ছলকে গানটি আমার ভীষণ প্রিয় বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও দু’জন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার সাহসিকতার কথা তুলে ধরেছেন, যারা নাবিকা সাগর পরিক্রমা-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।