গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নাগরিকত্ব আইন কড়া হচ্ছে ব্রিটেনে : স্টার্মার

    নাগরিকত্ব আইন কড়া হচ্ছে ব্রিটেনে : স্টার্মার

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার পর এ বার অবৈধবাসীদের বিরুদ্ধে কড়া নীতি প্রণয়নের সক্রিয় হয়েছে ব্রিটেন। এমনটাই জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।স্টার্মার ব্রিটিশ পার্লামেন্টকে জানিয়েছেন, অভিবাসন নীতি আরও কড়া করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।
    অবৈধবাসীদের শনাক্ত করা এবং ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক সক্রিয়তা আরও বাড়ানো হবে। যার জেরে আগামী চার বছরে তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদে অবৈধ অভিবাসনে উল্লেখযোগ্য ভাবে রাশ টানা যাবে বলে তাঁর দাবি। সম্প্রতি লেবার পার্টির নেতা স্টার্মারের সরকারও অবৈধবাসীদের চিহ্নিতকরণ ও ধরপাকড় শুরু করেছে।
    ব্রিটেনের রাজনীতিতে ক্রমশ মাথা তুলছে রিফর্ম ইউকে-র মতো কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী। এই পরিস্থিতিতে স্টার্মার সোমবার স্পষ্ট বলেছেন, অভিবাসনের হার বাড়লে আর্থিক বৃদ্ধির গতি বাড়ে, এমন তত্ত্ব তিনি মানেন না।