
গ্রেপ্তার হতে পারেন,এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত, সেগুলোকে বলা হয় আউশউইৎজ। পোল্যান্ডজুড়ে এমন কয়েকটি কিছু আউশউইৎজ রয়েছে।১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই ছয় বছরে পোল্যান্ডের আউশউইৎজ গুলোতে হত্যা করা হয় প্রায় ১০ লাখ ১০ হাজার ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আউশউইৎজ মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে আউশউইৎজ মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে ছিল ৮০ তম মুক্তি উদযান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল। সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্তাদের জানানো হয়েছে যে, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের,আইসিসি-র পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ, পোল্যান্ড আইসিসির নির্দেশ মেনে চলার জন্য চুক্তিবদ্ধ।এই বার্তা পাওয়ার পর ইসরায়েলের সরকার জানিয়েছে যে নেতানিয়াহু এবার পোল্যান্ডে আসছেন না।
উল্লেখ্য,প্যালেস্টাইনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, জল ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে নভেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,আইসিসি।








