পশ্চিমবঙ্গে প্রত্যেক ঘটনায় আদালতের হস্তক্ষেপ লাগে: মোদী

0
1784
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গে প্রত্যেক ঘটনায় আদালতের হস্তক্ষেপ নিয়ে আলিপুরদুয়ারের সভা থেকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন মানুষ আদালতকে ভরসা করতে পারেন, রাজ্য সরকারকে নয়।
তিনি বলেছেন পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছেন মানুষ, কিন্তু রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। তিনি আরও বলেছেন এরাজ্যে মারাত্মক দুর্নীতি চলছে। এখানকার শাসকদল গরিব মানুষ প্রাপ্য ছিনিয়ে নিতে চাইছে। তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে গুণ্ডামিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। রাজ্যের মানুষের কাছে তার প্রশ্ন এভাবে সরকার চলে।
কথায় কথায় আদালতকে হস্তক্ষেপ করতে হয়। এখন পশ্চিমবঙ্গবাসী বলেছেন এই নির্মম সরকার, আর নেই দরকার।