গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ঘানায় ভ্যাকসিন হাব, নামিবিয়ায় ইউপিআই সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী

    ঘানায় ভ্যাকসিন হাব, নামিবিয়ায় ইউপিআই সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী

    0
    99
    ছবি : সংগৃহীত
    আগামী ২ জুলাই থেকে ৯ জুলাই ব্রাজিলের ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আরও পাঁচ দেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনিয়ে সোমবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, ঘানা সফরকালে ভ্যাকসিন হাব স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
    পাশাপাশি সেদেশের রাষ্ট্রপতি দ্রামানি মহামার সঙ্গে একান্ত বৈঠক করবেন, সে দেশে বসবাসরত ভারতীয়দের সঙ্গে মত বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নামিবিয়াতে রাষ্ট্রপতি নন্দী নদাইতওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং নামিবিয়ার সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
    এর পাশাপাশি ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই সম্প্রসারণ করবেন। কারণ নামিবিয়া কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশনের আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।