পহলেগাও কাণ্ডের পর প্রথমবার কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী

0
106
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাও সন্ত্রাসী হামলার পর প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৬ জুন উপত্যকায় পা দেবেন তিনি। জানা যাচ্ছে, শ্রীনগর থেকে কাটরাগামী বন্দেভারতের উদ্বোধনেই সেখানে যেতে চলেছেন তিনি।
অবশ্য, প্রধানমন্ত্রীর এই সফরপর্ব নিয়ে নয়াদিল্লির তরফে এখনও মুখ খোলেনি। কাশ্মীরের এক স্থানীয় সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রীর এই সফরের কথা জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাওতে ভয়াবহ সন্ত্রাসী হানায় ২৫ পর্যটকের মৃত্যু হয়েছিল।
তারপর কেটে গেছে একমাসেরও বেশি সময়। সেই হামলার পরেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্ত সম্পর্ক চ্যুত করে ভারত। পাশাপাশি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযানও চালায় ভারতীয় সেনাবাহিনী।