ব্রিটেনে বাণিজ্যচুক্তি সেরে মলদ্বীপ যাবেন প্রধানমন্ত্রী

0
208
ছবি সৌজন্যে : এক্স
আগামী সপ্তাহে ব্রিটেন এবং মলদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত চার দিনে দুই দেশের সফর করবেন প্রধানমন্ত্রী। ব্রিটেনে মুক্ত বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে তাঁর।
তারপরই যাবেন মলদ্বীপে। প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ক্ষমতায় আসার পর এই প্রথম মলদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানকার ৬০তম জাতীয় দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে থাকবেন তিনি। ভারত ও ব্রিটেনের ৯৯ শতাংশকে প্রভাবিত করতে পারে ওই চুক্তি। একাধিক পণ্যে কমবে শুল্ক। ব্রিটেন থেকে যে সমস্ত হুইস্কি, চকোলেট, গাড়ি আমদানি করা হয়, তা কিছুটা সস্তা হবে। ২০২২ সাল থেকে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে ভারত এবং ব্রিটেনের মধ্যে আলোচনা চলছে। কিন্তু সে দেশে বার বার প্রধানমন্ত্রী পরিবর্তিত হওয়ায় ওই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এফটিএ-তে স্বাক্ষর করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।
চুক্তির ফলে ২০৩০ সালের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে বাণি্যু দ্বিগুণ হতে পারে। চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মন্ত্রিসভার অনুমোদন লাগবে।