কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বেগে প্রধানমন্ত্রী

0
156
Kanchanjunga Express DURGHATONA A UDBEG A PRODHAN MONTRI
Kanchanjunga Express DURGHATONA A UDBEG A PRODHAN MONTRI

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সপোস্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারকে সমস্ত রকম সাহায্য করার কথা বলা হয়েছে। মৃতের পরিবার পিছু দু’লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পরিস্থিতি পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণবের আসার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।