গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জি৭ সম্মেলনে সন্ত্রাস দমন নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর

    জি৭ সম্মেলনে সন্ত্রাস দমন নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স

    কানাডায় জি৭ সম্মেলনে সন্ত্রাস দমনে ভারতের অবস্থানের কথা বিশ্বের রাষ্ট্রনেতার কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানোর জন্য মঙ্গলবার ওই সম্মেলনে রাষ্ট্রনেতাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

    পহেলগাঁও জঙ্গি হামলাকে মানবতার ওপর হামলা বলে মন্তব্য করেছেন। এদিন জি৭ সম্মেলেন ফাঁকে রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ববৈঠকও করেছেন প্রধানমন্ত্রী মোদী। কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের মজবুত করার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও ডবল স্ট্যান্ডার্ড থাকা উচিত নয়। গত ২২ এপ্রিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, তা কেবল পহেলগাঁওয়ের ওপর হামলা ছিল না। তা প্রত্যেক ভারতীয়র আত্মা, পরিচয়, মর্যাদার ওপর হামলা ছিল। পুরো মানবতার ওপর হামলা হয়েছিল।

    ১০ বছর পর কানাডা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গেও ইতিবাচক ও গঠনমূলক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী মোদীর বলেই খবর সূত্রে।