গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৩ মাসের মধ্যে পিএনজি কানেকশন নিতেই হবে : কেন্দ্র

    ৩ মাসের মধ্যে পিএনজি কানেকশন নিতেই হবে : কেন্দ্র

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স
    সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস না-নিলে তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে সংশ্লিষ্ট বাড়ির এলপিজি জোগান! নতুন নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
    পেট্রোলিয়াম মন্ত্রকের বিশেষ সচিব সুজাতা শর্মা একাধিক বার অনুরোধ করেছেন পিএনজি-র গ্রাহক হওয়ার জন্য। কিন্তু দেশের বিস্তীর্ণ অংশেই এলপিজি ব্যবহার করা হয়। পিএনজি এখনও সে ভাবে প্রচলিত নয়। তার জন্য এ বার কড়া হচ্ছে কেন্দ্র। পিএনজি বাধ্যতামূলক করা হচ্ছে।পিএনজি-র জোগান সর্বত্র চালু করা এখনও সম্ভব নয়। কোথাও কোথাও প্রযুক্তিগত কারণে বাধা রয়েছে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত গৃহস্থালিতে পিএনজি ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে এলপিজি-র পরিবর্তে তা ব্যবহার করতে হবে।
    যাঁরা সুযোগ থাকা সত্ত্বেও তা করবেন না, তাঁদের এলপিজি-র সংযোগ তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।