গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports পুতুল হতে চান না পচেত্তিনো

    পুতুল হতে চান না পচেত্তিনো

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স

    মরিসিও পচেত্তিনো,টানা দু’ ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ। এমন মন খারাপের সময়েই আবার আমেরিকার অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিচের আবদার, বিশ্রাম চান তিনি। সেটিও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। গোল্ড কাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচে খেলতে চান, তার বদলে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে বিশ্রাম চান তিনি।

    এমন চাওয়ায় পুলিসিচের সমালোচনা করেছেন আমেরিকার দুই প্রাক্তন ল্যান্ডোন ডনোভান ও অ্যালেক্সি লালাস। তবে প্লেয়ারের এমন অনাগ্রহ দেখে পুলিসিচকে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকেই বাদ দেন পচেত্তিনো। পরে তুরস্ক ও সুইজার‌ল্যান্ডের কাছেও ম্যাচ হারে আমেরিকা।

    মূল স্কোয়াড থেকে বাদ যাওয়ায় অবাক হয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।পুলিসিচের এমন মন্তব্য শোনার পর যারপরনাই বিরক্ত পচেত্তিনো। তাই তো রাগান্বিত সুরে আমেরিকার খেলোয়াড়কে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, তিনি প্রধান কোচ, ম্যানিকুইন মানে পুতুল নন।