পকেট সাইজ দ্বিতীয় ফোল্ডএবল আইফোন

0
75
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

স্মার্টফোনের বাজারে বড় পরিবর্তনের পথে হাঁটছে অ্যাপল। কোম্পানিটির প্রথম ফোল্ডএবল ফোন বাজারে আসার আগেই পরবর্তী প্রজন্মের ডিভাইস নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

প্রথম ফোল্ডএবল বা ভাঁজ করা যায় এমন ফোন কবে নাগাদ বাজারে আসবে তার কোনো  নির্দিষ্ট তারিখ এখনও জানা না গেলেও এর পরবর্তী প্রজন্মের পকেট সাইজ ফোল্ডএবল ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে আইফোন নির্মাতা।বর্গাকার, ক্ল্যামশেল-স্টাইল বা ঝিনুকের মতো ভাঁজ হওয়া ফোল্ডএবল ফোন তৈরির সম্ভাবনা যাচাই করছে অ্যাপল। তবে ডিভাইসটি বাজারে আসার কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে কেবল বিবেচনাধীন অবস্থায় রয়েছে ডিভাইসটি।শেষ পর্যন্ত অ্যাপল সত্যিই যদি ছোট আকারের ফোল্ডএবল আইফোন তৈরি হরে তবে এর মানে দাঁড়াবে,কোম্পানিটি বিশ্বাস করে, বর্তমানে বাজারে থাকা বিভিন্ন ফোনের সঙ্গে পাল্লা দিতে সক্ষম তারা। এসব ফোনের মধ্যে রয়েছে স্যামসাংয়ের লেটেস্ট গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এবং মটোরোলার নতুন ফোল্ডএবল ফোন রেজর। এদিকে, নিজেদের প্রথম ফোল্ডএবল ফোনের সাফল্য নিয়ে বেশ আশাবাদী অ্যাপল। ফোনটি এ বছরের শেষদিকে বাজারে আসতে পারে এবং অ্যাপল সেই চাহিদাকে কাজে লাগিয়ে পরবর্তী বিভিন্ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে চায়।

তবে অ্যাপল ‘ক্ল্যামশেল’ বা ঝিনুকের মতো ভাঁজ হওয়া আইফোনের কথা ভাবছে– এমন খবর এবারই প্রথম নয়। এরইমধ্যে এ ধরনের কিছু প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সেট তৈরি করেছে অ্যাপল।