গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National পকসো আইনের অপব্যবহার হচ্ছে: সুপ্রিম কোর্ট

    পকসো আইনের অপব্যবহার হচ্ছে: সুপ্রিম কোর্ট

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের বহু কিশোর ও তরুণ পকসো আইনের ধারাগুলি সম্পর্কে সচেতন নয়। ফলে এ সম্পর্কে ছেলেদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
    পকসো আইন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিতে রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি কিংবা কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিক্রমে যৌন সম্পর্কের ক্ষেত্রে শিশু সুরক্ষা আইনের অপব্যবহার হচ্ছে।
    প্রবীণ আইনজীবী আবাদ হর্ষদ পোন্ডারের দায়ের করা ওই আবেদনের ভিত্তিতে এর আগে কেন্দ্র, কেন্দ্রীয় শিক্ষা ও তথ্য সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অব সাটিফিকেশন-কে নোটিস পাঠিয়েছিল সপ্রিম কোর্ট। তাঁর কথায় নির্ভয়া কাণ্ডের পর থেকে ধর্ষণ সংক্রান্ত সমস্ত আইনের খুঁটিনাটি সম্পর্কে সাধারণ মানুষকে জানানো প্রয়োজন হয়ে পড়েছে।