
পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছেন ৫৫ জন কবি ও বাচিকশিল্পী। কবিতা উৎসব না হওয়ায় ক্ষুব্ধ কবিদের একাংশ।
সেখানে কবিতা উৎসব বন্ধ হওয়া নিয়েও সরব হয়েছেন তাঁরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কবিতা অ্যাকাডেমির সভাপতি কবি সুবোধ সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন। যে বা যাঁরা এই অভিযোগ করছে তা প্রমাণ করতে না পারলে শাস্তি পেতে হবে। এদিকে, প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর তকমা দেওয়ার পদ সব ভাষায় সাহিত্য একাডেমীর পুরস্কার দেওয়া হলো কিন্তু বাংলা ভাষার কবি সাহিত্যিকদের এই পুরস্কার দেওয়া হলো না। কবিতা উৎসব বন্ধ করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। এর পেছনে স্বজন পোষণের কারণ রয়েছে। কবি শিল্পী সাহিত্যিকদের সংস্থার মধ্যে আর্থিক দুর্নীতি ঢুকে যাওয়ায় কবিতা উৎসব বন্ধ করা হলো। ব্রাত্য বসু কে এর জবাব দিতে হবে।
কেনো কোনো প্রতিবাদ নেই। সরকারের তাবেদারী না করলে বঞ্চিত হয়ে হয় যাদের তাদের জন্য একটা প্লাটফর্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে।








