
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিপাড়ার নতুন জুটি। নতুন ছবি আমার বস মুক্তি পাচ্ছে।এ বছরটা অভিনেত্রীর ভালোই ব্যস্ততায় যাচ্ছে বছরটা শ্রাবন্তীরই এমন কথাই বলছেন অনেকে।
এ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর,সবাই যখন বলছে তা হলে হয়তো সত্যি।অনেকগুলো ছবির শুটিং আগেই করা হয়ে গিয়েছিল।সব পর পর মুক্তি পাচ্ছে। শ্রাবন্তীর এই ব্যস্ততাটাই ভালো লাগে।উল্লেখ্য, শ্রাবন্তীর পরিচালক তথা নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ এটা।আর এটাই স্বপ্ন ছিল অভিনেত্রীর,এমনটাই জানিয়েছেন। এই ছবিতে যুক্ত হয়েছেন কেন এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেছেন, অবশ্যই উইন্ডোজ়ের সঙ্গে প্রথম কাজ আর গল্পটা। পরে জেনেছিলেন ছবিতে রাখি গুলজার আছেন।শ্রাবন্তীর এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার বাসনা ছিল বহু দিনের। বন্ধুরা তো বলেইছিল,সেই সঙ্গে অনেক সিনিয়র টেকনিশিয়ানরাও বলেছিলেন যে,এই সংস্থার সঙ্গে কাজ করা মানে একটা পরিবারের সঙ্গে কাজ করা।বলা যায় অনেক দিনের ইচ্ছেপূরণ।ইচ্ছেপূরণ বিশ্বাস করেন শ্রাবন্তী।এমনটাই জানিয়ে বলেছেন, হ্যাঁ, অবশ্যই।মনের বাসনার যে শক্তি তা আর কোনও কিছুতে নেই।এখানেই তো সেই শাহরুখের সংলাপ মনে পড়ে যায়। তাঁর ইচ্ছাশক্তির জন্যই তো শিবুকে ,সহ-অভিনেতা, পরিচালক আবার প্রযোজক, তিন রকম ভাবেই পেলেন। এই ছবিতে শিবপ্রসাদের সঙ্গে প্রেম নিয়েও কথা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য,হ্যাঁ, সে তো ফোন খুললেই দেখতে পাচ্ছেন। বেশ ভাল লাগছে। শিবুদার সঙ্গে ছবিতে প্রেমের আলোচনাও বেশ লাগছে।ছবির ট্রেলারে উঠে এসেছে খোলা পিঠে শ্রাবন্তী ও শিবপ্রসাদের যে সম্মোহনের দৃশ্য। চুমু, হাতে লেখা চিঠি, টেক্সট মেসেজ নাকি খোলা পিঠে কবিতা লেখা,কোনটা সবচেয়ে রোমাঞ্চকর বলে আপনার মনে হয়?
এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেছেন, চুমু, চিঠি অনেক হয়ে গিয়েছে। এখন তো এই খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে শ্রাবন্তীর। এমন প্রেমে নতুনত্ব আছে।









