
জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে ভারতের পরমাণু কর্মসচির কথা স্মরণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ১৯৯৮ এর ১১ মে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ির নেতত্ব গোটা বিশ্ব দেখেছিল পারমাণবিক অস্ত্র তৈরিতে ভারত সক্ষম।
ভারত শুধু স্বপ্ন দেখেনা-সেটা বাস্তবও করতে সক্ষম। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি সেই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। ভারতের বিজ্ঞানী, দেশপ্রেমকে অভিনন্দন জানানোর দিন। এই দিনটি কেবল প্রযুক্তির জন্য নয়, বরং জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক হিসাবেও বিবেচিত হয়।
একই সঙ্গে পোখানের সেই ভিডিও, প্রধানমন্ত্রী বাজপেয়ির বক্তৃতা, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও-পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
