গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports লেভানদোস্কির সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ পোল্যান্ড কোচের

    লেভানদোস্কির সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ পোল্যান্ড কোচের

    0
    85
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মিচাল প্রোবিয়েৎস দ্বন্দ্বটা আর দীর্ঘ করলেন না।  উল্টো নিজেকে সরিয়ে নিয়ে দ্বন্দ্বের সমাপ্তিই টানলেন পোল্যান্ডের কোচ। রবার্ট লেভানদোস্কির সঙ্গে দ্বন্দ্বের জেরে পোলিশদের কোচের পদ ছেড়েছেন তিনি।দলের ভবিষ্যত চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রোবিয়েৎস। ৫২ বছর বয়সী কোচ বলেছেন, উপসংহারে পৌঁছাছেন যে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেওয়াই দলের জন্য ভালো সিদ্ধান্ত।

    উল্লেখ্য,২০২৩ সালে পোল্যান্ডের দায়িত্ব নেন প্রোবিয়েৎসা। তার অধীনে ২১ ম্যাচ খেলেছে মধ্যে ইউরোপীয়ের দলটি। এ সময় ৯ জয়ের বিপরীতে ৫ হার ও ৭ ড্র করেছে পোল্যান্ড।এর আগে লেভানদোস্কি জানান, প্রোবিয়েৎস যতদিন কোচ থাকবেন ততদিন পোল্যান্ডের হয়ে খেলবেন না তিনি। কোচের ওপর দেশটির সর্বোচ্চ ৮৫ গোলের মালিকের ক্ষোভের কারণ, তার বাহুবন্ধনী থেকে অধিনায়কের আর্মব্যান্ড কেড়ে নেওয়া বলে জানা গেছে।

    কয়েকদিন আগে বার্সেলোনার স্ট্রাইকারের বদলে পিওতর জিয়েলিনস্কিকে অধিনায়ক করেছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। কোচের ওপর ক্ষুব্ধতার বিষয়ে সোশ্যাল মিডিয়া এক্সে রবার্ট লেভানদোস্কি লিখেছেন, বর্তমান পরিস্থিতি ও দলের কোচের প্রতি আস্থা হারানোর বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন, যত দিন কোচ থাকবেন, ততদিন তিনি খেলবেন না।