গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata ট্রাক ভাঙচুরে নিউ আলিপুর থানার ৪ সাব ইন্সপেক্টর সাসপেন্ড

    ট্রাক ভাঙচুরে নিউ আলিপুর থানার ৪ সাব ইন্সপেক্টর সাসপেন্ড

    0
    138
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ট্রাক ভাঙচুরের অভিযোগে নিউ আলিপুর থানার ৪ সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ রাস্তার পর পর দাঁড়িয়ে থাকা অন্তত ৩০-৩৫ টি ট্রাকের কাচ ভেঙেছেন তাঁরা। ডিসি দক্ষিণ জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরেই ৪ সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। কেন ট্রাকের কাচ ভাঙা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সাসপেন্ড করে তদন্ত চলছে। 

    তোলা না পেয়ে কলকাতায় পুলিশের দাদাগিরি। পরপর ট্রাকে ভাঙচুর। অভিযোগ তেমনই। নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠেছে। ৩০ থেকে ৩৫টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। অভিযোগ তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাকগুলোয় ভাঙচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ। রাস্তার পাশে সার দিয়ে দাঁড় করানো কাচ ভাঙা ট্রাক। অভিযোগ ভাঙচুরের পাশাপাশি ট্রাকগুলোর টায়ার পাংচার করে দেয় পুলিশ। যদিও পুলিশের দাবি কোনওমতেই রাস্তা অবরোধ করা যাবে না।

    অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।