গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home South 24 Pgs ফলতায় পুলিশি অ্যাকশন, ধৃত জাহাঙ্গীরের ‘ডান হাত’

    ফলতায় পুলিশি অ্যাকশন, ধৃত জাহাঙ্গীরের ‘ডান হাত’

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ আত্মীয় সাইদুল খান-কে।
    তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় ফলতায় ৷ তবে গড়মিলের জেরে এই বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করা হয় ৷ ২১ তারিখ আবার ভোট নেওয়া হবে ৷ তার আগে গ্রেফতার হয়েছেন তৃণমূল প্রার্থীর ডান হাত হিসেবে পরিচিত সাইদুল ৷ স্থানীয় রাজনৈতিক মহলে সাইদুল একটি অতি-পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ৷ ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন অতীতে। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সাইদুল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে ফলতা থানায়। অভিযোগকারীদের দাবি, তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ৷ নানাভাবে ভয় দেখানোরও চেষ্টা হচ্ছিল।
    এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাতে আসতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে প্রশাসনিক সূত্রে খবর।