নবান্ন অভিযান ঘিরে পুলিশি তৎপরতা তুঙ্গে

0
439
ছবি সৌজন্যে : নিজস্ব

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান। মিছিল আটকাতে তৎপর পুলিশ। রেড রোডের দুই প্রান্তে দাঁড় করানো হয়েছে বড় বড় ২টি কন্টেনার। নবান্নমুখী রাস্তাগুলোতে বাঁশ ও লোহার ব্যারিকেড বেঁধে পোক্ত করা হয়েছে নিরাপত্তা।

হাওড়ার ফোরশোর রোডেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোডগুলোতেও নিরাপত্তার কড়াকড়ি। সাঁতরাগাছি এবং কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলেও আঁটসাঁট নিরাপত্তা। রানি রাসমণি অ্যাভিনিউয়েও লৌহকপাট। প্রায় ১২ ফুট উঁচু লোহার গার্ডরেল মাটি খুঁড়ে পোঁতা হয়েছে। হাওড়ার কাজিপাড়াতেও নিরাপত্তার আঁটসাঁট ছবি।

নবান্নে যাতে মাছি গলতে না পারে, তার জন্য সাঁতরাগাছি এবং কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলেও আঁটসাঁট নিরাপত্তা। দু’ মানুষ সমান উঁচু ব্যারিকেড টিন দিয়ে ঘেরা। রয়েছে বজ্রযান, জল কামান, দমকল। সকাল সকাল রাস্তায় নেমেছেন পুলিশ আধিকারিকরা।