গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Howrah নবান্ন অভিযান ঠেকাতে গঙ্গার দু’পাড়েই পুলিশি তৎপরতা

    নবান্ন অভিযান ঠেকাতে গঙ্গার দু’পাড়েই পুলিশি তৎপরতা

    0
    363
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভয়ার বাবা-মায়ের ডাকে শনিবার নবান্ন অভিযানের আগে পুলিশি তৎপরতা। মিছিল আটকাতে হাওড়া, কলকাতা থেকে নবান্ন দিকে যাওয়ার সব রাস্তায় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
    বাঁশের ব্যারিকেডের পাশাপাশি লোহার রড ঝাঁলাই করে রাস্তার ওপর ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের তরফে। এর আগে বেনজিরভাবে রাস্তার ওপর কন্টেনার ফেলে নবান্ন অভিযান আটকেছিল পুলিশ। আর জি করকাণ্ডে একবছর পর বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। তৃণমূল বাদে সব রাজনৈতিক দলকেই অভিযানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। অভিযানে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইমত প্রস্তুতিও সারা। এই অবস্থায় নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে যায় রাজ্য। আদালতের রাজ্যের যুক্তি ছিল গত বছর ২৭ অগাস্ট নবান্ন অভিযানে ৪৭ জন পুলিশকর্মা জখম হন। এক পুলিশকর্মীর চোখ নষ্ট হয়ে যায়। এবারও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও পাল্টা হাইকোর্ট জানিয়েছে প্রতিবাদের অধিকার মৌলিক অধিকার।
    শান্তিপূর্ণ আন্দোলন হলে হাইকোর্টের কোনও বাধা নেই। এদিকে নবান্ন অভিযান নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন প্রথম থেকেই আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সমবেদনা রয়েছে রাজ্যের। কিন্তু এমন একটা ঘটনাকে হাতিয়ার করে রাজনীতি করা ঠিক নয়।