
জুডিশিয়াল অফিসারদের উদ্ধারে দেরি হয়েছে। মেনে নিলেন এডিজি উত্তরবঙ্গ।
শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে মালদাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন এডিজি উত্তরবঙ্গ কে জয়রমণ। তিনি স্বীকার করে নিয়েছেন সেদিন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করতে অনেকটা দেরি হয়েছে। রাত ১২টায় কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বিডিও অফিস থেকে বের করে আনা হয় জুডিশিয়াল অফিসারদের। আর তার কারণও জানিয়েছেন তিনি। এডিজি উত্তরবঙ্গ জানিয়েছেন সেদিনের ওই বিক্ষোভে অনেক মহিলা ও শিশু ছিল। ফলে তাদের ওপর বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না।
যে কারণে তাঁরা পুলিশ ফোর্স ব্যবহার করতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। আর সেই কারণে জুডিশিয়াল অফিসারদের উদ্ধার অনেকটাই দেরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এডিজি উত্তরবঙ্গ।
