গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata টোল ট্যাক্স তুলছে পুলিশ! অভিযোগ মুখ্যমন্ত্রীকেই 

    টোল ট্যাক্স তুলছে পুলিশ! অভিযোগ মুখ্যমন্ত্রীকেই 

    0
    111
    ছবি সৌজন্যে :ফেসবুক
    রাস্তায় ব্যবসায়ীদের থেকে টোল ট্যাক্স তুলছে পুলিশ, উত্তরবঙ্গের বিজনেস সামিটে শিল্পপতিদের কাছ থেকে এমনই অভিযোগ শুনতে হয়েছে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। 
    এদিনের সভায় একাধিক শিল্পপতি তাঁদের ব্যবসা  ও তাঁর বৃদ্ধির প্রয়াস-পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এরপরই তিনি বলেছেন, রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, টোল ট্যাক্স, জিএসটি, পুলিশ ইত্যাদির হয়রানিতে কস্টিং বেড়ে যায়। এটা গোটা দেশ জুড়ে। এটা চরম কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ওই ব্যবসায়ীর কথা শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলেছেন, টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের।
    এরপরই উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে শিলিগুড়িতে ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫- থেকে পুলিশের উদ্দেশেই কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।