তরুণী খুনে অভিযুক্ত দেশরাজকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

0
180
ছবি সৌজন্যে : নিজস্ব

কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের কাছে বাড়িতে ঢুকে তরুণীকে খুনের পর কোথায়  গা ঢাকা দিয়েছে অভিযুক্ত দেশরাজ সিং। হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তরুণীকে খুনের পর জেটিয়ার ধরমপুরে বন্ধুদের ফোন করে আশ্রয়  চেয়েছিল দেশরাজ। কিন্তু বন্ধুরা সব শুনে আশ্রয় দিতে রাজি হয়নি। তারপর কার্যত উধাও হয়ে গিয়েছে দেশরাজ।

জানা গিয়েছে  অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাড়ি উত্তর ২৪ পরগনার জেঠিয়ার ধরমপুরে। দুজনে একসঙ্গে স্কুলে পড়ত। কিন্তু ২০২২-২৩ সালে স্কুলে থেকে বহিষ্কার করা হয়েছিল দেশরাজকে। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর ছোটখাট কাজ করত। অভিযুক্তর বাবা রাজস্থানের জয়সলমিরে কর্মরত। জেটিয়ার বাড়িতে মা-বোনের সঙ্গে থাকত দেশরাজ। ঘটনার সময় উত্তরপ্রদেশের গোরখপুরের বাড়িতে ছিলেন দেশরাজের মা-বোন। অন্যদিকে ইশিতা ২০২৩-এ উচ্চমাধ্যমিক পাস করে।

ডাক্তারির প্রবেশিকার জন্য পরের বছর কলেজে ভর্তি হননি। এ বছরই ভর্তি হয়েছিলেন ভিক্টোরিয়া কলেজে। এদিকে খুনের তদন্তে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীত কুমার নিহতের বাড়িতে গিয়েছেন। কথা বলেছেন পরিবারের সঙ্গে। খতিয়ে দেখেছেন খুনের জায়গা। এদিকে খুনের পর অভিযুক্ত দেশরাজের পালানোর সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।