গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home West Medinipur ভুয়ো সার্ভে টিম, ২ মহিলা সহ ৯ জন ধৃত 

    ভুয়ো সার্ভে টিম, ২ মহিলা সহ ৯ জন ধৃত 

    0
    88
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চন্দ্রকোণায় ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে দুই মহিলা-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মারুতি ইকো গাড়ি, নটি মোবাইল, এছাড়াও অনেক ভুয়ো আই কার্ড পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে।
    জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পুলিশের কাছে খবর আসছিল গত দু’দিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় ঘুরে  সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কিছু যুবক ও দু’জন মহিলার একটি ভুয়ো সমীক্ষক টিম। খবর পেয়ে তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করা হয়। এরপরই ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলে।
    পুলিশের কাছে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা। ভুয়ো পরিচয় পত্র দিয়ে মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।